https://www.a1news24.com
,

শ্রীপুর পৌর শহরে শ্রমিকদের সাথে বিএনপির সংঘর্ষ

টি.আই সানি, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার শ্রীপুর চৌরাস্তায় পোশাক শ্রমিকদের সাথে স্থানীয় বিএনপি কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় বিএনপি কর্মীদের বিরুদ্ধে পোশাক শ্রমিকদেরকে লাঠিপেটার অভিযোগ উঠে। এত কয়েকজন শ্রমিক আহত হয়। শ্রমিকরা দক্ষিন ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস পোশাক কারখানায় হামলা করে ভাংচুর করে।

রবিবার(২২ নভেম্বর) দুপর ১২ টার দিকে পৌরসভার চৌরাস্তায় এ ঘটনা ঘটে। এ সময় আতঙ্কে পৌরসভার চৌরাস্তা এলাকার দোকানপাট ও শ্রীপুর-বরমী সড়কে কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

মজুরি বৃদ্ধির দাবিতে অব্যাহত শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে শ্রীপুর-গড়গড়িয়া মষ্টারবাড়ী সড়কের আশপাশের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা শ্রীপুর চৌরাস্তায় জড়ো হয়। তারা মিছিল দিয়ে কয়েকটি দোকানে হামলার চেষ্টা করে। খবর পেয়ে স্থানীয় বিএনপির কর্মীরা ঘটবনাস্থলে পৌছে বিক্ষোভকারী শ্রমিকদের ধাওয়া করে। এসময় শ্রমিকদের সাথে বিএনপি কর্মীদের মৃদু ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক পর্যায়ে বিএনপি কর্মীরা কয়েকজন উশৃঙ্খল পোশাক শ্রমিকদেরকে লাঠিসোটা দিয়ে মারধর করলে তারা দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় চৌরাস্তা এলাকার দোকানপাট ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছার আগেই শ্রমিকরা ছুটোছুটি করে চলে যায়। শ্রমিকরা দক্ষিন ভাংনাহাটি এলাকার রাতুল অ্যাপারেলস পোশাক কারখানায় হামলা করে ভাংচুর করে। তারা ওই কারখানার জানালার গ্লাস, কারখানার ভিতরে রাখা প্রাইভেটকার ও হায়েস গাড়ীতে হামলা করে ভাংচুর করে।

শ্রীপুর চৌরাস্তার স্থানীয়রা ব্যবসায়ীরা জানান, দুপুর পৌনে ১২টার দিকে পৌরসভার বৈরাগীরচালা এবং দক্ষিন ভাংনাহাটি এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিক জড়ো হয়ে চৌরাস্তায় বিক্ষোভ শুরু করে। তারা শ্রীপুর-বরমী সড়কের গাড়ারন এলাকার আরবেলা পোশাক কারখানার দিকে যাওয়ার চেষ্টা করে। এ সময় খবর ছড়িয়ে পড়ে উশৃঙ্খল শ্রমিকরা ওই কারখানায় গিয়ে ভাংচুর করবে। এমন খবরে স্থানীয় বিএনপি কর্মীরা ঘটনাস্থল শ্রীপুর চৌরাস্তায় উপস্থিত হয়ে শ্রমিকদেরকে ধাওয়া করলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটান ঘটে। পরে বিএনপির কর্মীদের ধাওয়ায় শ্রমিকরা পালিয়ে যেতে বাধ্য হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম বলেন, তিনি মহাসড়কে রয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চৌরাস্তা এলাকার শ্রমিক বিক্ষোভ হচ্ছে। শ্রীপুর চৌরাস্তায় হামলা ও ভাংচুরের বিষয়ে তার জানা নেই।

আরো..