https://www.a1news24.com
,

মোরেলগঞ্জে পোলেরহাট আজাহারিয়া দাখিল মাদ্রাসার সুপার সহ-সুপারের দন্ড চরমে

বিভিন্ন সময়ে নিয়োগ বানিজ্যের অভিযোগ প্রতিষ্ঠানের অবকাঠামোর হয়নি উন্নয়ন

এস. এম. সাইফুল ইসলাম কবির: বাগেরহাটের মোরেলগঞ্জে পোলেরহাট আলহাজ্ব আজাহারিয়া দাখিল মাদ্রাসার সুপার সহ-সুপারের দন্ড এখন চরমে। প্রতিষ্ঠানের বিভিন্ন সময়ে একাধিক পদে নিয়োগ বানিজ্যের অভিযোগ উঠলেও মাদ্রাসার অবকাঠামোর হয়নি উন্নয়ন। বাৎসরিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে এডমিট বাবদ অতিরিক্ত ফি আদায়ে অভিযোগ রয়েছে স্থানীয় অভিভাবকদের। অর্থ আত্মসাতের অভিযোগে সহ-সুপারের দায়েরকৃত মামলায় মাদ্রাসার সুপার মোঃ আনোয়ার হোসাইন কে ২৫ দিন থাকতে হয়েছে কারাভোগে। স্থানীয় অভিভাবকদের দাবী সুপার সহ-সুপারের দন্ডের অবসান ঘটিয়ে মাদ্রাসার শিক্ষার পরিবেশকে ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করছেন।

সরজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দৈবজ্ঞহাটি ইউনিয়নের পোলেরহাট আলহাজ্ব আজাহারিয়া দাখিল মাদ্রাসাটি ১৯৮১ সালে স্থাপিত হয়। বর্তমানে এ মাদ্রাসায় মোট শিক্ষার্থীর সংখ্যা রয়েছে ৩২২ জন। দীর্ঘদিনের এ প্রতিষ্ঠানটি হলেও বিগত দিন থেকে তেমন কোন াবকাঠামো উন্নয়ন হয় নি মাদ্রাসায়। স্থানীয় অভিভাবকদের অভিযোগ রয়েছে ২০১৮ সালে এ প্রতিষ্ঠানে সুপার, সহকারি মৌলভি শিক্ষক পদে ও পরিচ্ছন্নতা কর্মী পদে একজন, এছাড়া ২০২২ সালে আয়া ও নিরাপত্তাকর্মী সহ ৫টি পদে বিভিন্ন সময়ে মোটা অংকের টাকার বিনিময়ে নিয়োগ বানিজ্যর মাধ্যমে নিয়োগ প্রদান করা হয়েছে। অথছ প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে নিয়োগ বানিজ্যের টাকা নামে মাত্র একটি পুকুর খনন ও একটি পুকুর ভরাট ব্যায় দেখানো হয়েছে মাত্র সারে ৬ লাখ টাকা। এমনও কথা উঠেছে প্রতিষ্ঠানের প্রায় ২২ লাখ ৪৪ হাজার ২শ’ টাকার হিসাব মিলছে না হয়েছে ব্যাক্তিগত পকেটহস্ত। বিগত বছরে সভাপতি পদে দায়িত্বে থাকা সভাপতির বিরুদ্ধেও এ নিয়ে রয়েছে নানামুখী কথা। মাদ্রাসার শুরু থেকেই জরাজীর্ন টিন সেডের ঘরে শিক্ষার্থীদের শ্রেনী কক্ষগুলোতে চলে পাঠদান। ২০১৯ সালে সরকারিভাবে জেলা পরিষদের বরাদ্দকৃত ১ লাখ টাকা হয়েছে নাম মাত্র সংস্কার। এছাড়াও শিক্ষকদের টিওশন ফি টাকা দিয়ে চলতি বছরে ৩ কক্ষের একটি টিন সেড ঘর মেরামত করা হয়েছে বলে জানিয়েছেন মাদ্রাসার সুপার। এদিকে এই নিয়োগ বানিজ্যেকে কেন্দ্র করে প্রতিষ্ঠানের সুপার আনোয়ার হোসাইন ও সহ-সুপার এবিএম মোশারফ হোসাইন তৎকালীন ম্যানেজিং কমিটির সাথে ২০২৩ সাল তেকেই চলে আসছে দন্ড। বিগত দিনের ভারপ্রাপ্ত সুপার বর্তমান সহ-সুপার এবিএম মোশারফ হোসাইন মাদ্রাসার সুপার আনোয়ার হোসাইনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ এনে আদালদে দায়ের করেছে মামলা। এ নিয়ে সুপারের বিরুদ্দে দায়ের করা হয়েছে ৩টি মামলা একাধিক অভিযোগ। শিক্ষক শিক্ষার্থীরা সুপারের অপসারনের দাবীতে একাধিকবার করেছেন বিক্ষোভ ও মানবন্ধন। যে কারনে সুপার ও সহ-সুপারের মামলা মোকর্দ্দমা দন্ডের প্রভাব পড়েছে এ প্রতিষ্টানটিতে, ব্যাহত হচ্ছে শিক্ষাকার্যক্রম। আদালতের বারান্দায় বেশির ভাগ সময় পাড় করছেন সুপার ও সহ সুপার। বর্তমানে বার্ষিক পরীক্ষা শিক্ষার্থীদের এডমিট ফি ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেনতে ৫শ’ টাকা ও নবম শ্রেনীতে ৬শ’ টাকা ও দাখিল পরীক্ষার্থীদের ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের ও অভিযোগ উঠেছে।

এ সম্পর্কে পোলেরহাট আলহাজ্ব আজাহারিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ আনোয়ার হোসাইন বলেন, দাখিল পরীক্ষার্থীদের ফরম ফিলাপ ১৭ তারিখ থেকে শুরু হয়েছে। সে ক্ষেত্রে বোর্ড নির্ধারিত ফি আদায় করা হচ্ছে। বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীদের কাছ থেকে ষষ্ঠ শ্রেনী থেকে ৮ম শ্রেনী পর্যন্ত ৪শ’ টাকা এবং নবম শ্রেনীতে ৫শ’ টাকা ফি বাবদ নেওয়া হয়েছে। তবে মাদ্রাসায় ভর্তি শুরুতেই সেসন চার্জ, বিদ্যুৎ বিল নেওয়া হয়নি, এসব ফি একসাথে নেওয়া হয়েছে। মাদ্রাসার বার্ষিক চলমান পরীক্ষা উত্তোলনের ক্ষেত্রে সহ সুপার সহ ৪ জন শিক্ষককে নিয়ে একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। তারাই ভালো বলতে পারবেন কোন ক্লাসে কত টাকা ফি ধার্য করা হয়েছে ।

পরীক্ষা কমিটির আহবায়ক সহ-সুপার এবিএম মোশারফ হোসাইন বলেন, পরীক্ষা উত্তোলনের আহবায়ক কমিটির তিনি অবহিত নন। কত টাকা ফি ধার্য করা হয়েছে, তাও তিনি জানেন না। শুধু মাত্র পরীক্ষার ডিউটি পারন করছেন তিনি। সুপারের বিরুদ্ধে তিনি তৎকালীন ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত মোতাবেক ভারপ্রাপ্ত সুপারের দায়িত্বে থাকার কারনে মামলার বাদী হয়েছেন তিনি। তাকে বিভিন্ন সময়ে হুমকি দিচ্ছে সুপার। এ নিয়ে তিনি থানায় অভিযোগ দিয়েছেন ইতিমধ্যে।

এ সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ধন্নজয় মন্ডল বলেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে তিনি এ উপজেলার অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। তবে ফলম ফিলাপে বোর্ড নির্ধারিত ফি এর বাহিরে অতিরিক্ত টাকা নেওয়ার কোন সুযোগ নেই। বার্ষিক পরীক্ষায় স্থানীয় প্রতিষ্টানগুলোর সিদ্ধান্ত মোতাবেক প্রশ্নপত্র তৈরি করার জন্য ব্যায়ের টাকা শিক্ষার্থীদের কাছ থেকে নিবে। অতিরিক্ত টাকা নিলে সে বিষয়ে খোঁজ খবর নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

আরো..