https://www.a1news24.com
,

বাগেরহাটে ডেঙ্গু ও হাম প্রতিরোধে জেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোটার,বাগেরহাট:ডেঙ্গু ও হাম প্রতিরোধে ঝুঁকি যোগাযোগ এবং কমিউনিটি সম্পৃক্ততা (RCCE) বিষয়ক জেলা পর্যায়ের এক সমন্বয় সভা বাগেরহাটে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা তথ্য অফিস বাগেরহাটের আয়োজনে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়।

সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। সভায় বিশেষ বা অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার সাবিহা মেহবুবা এবং বাগেরহাট সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি গোবিন্দ চন্দ্র দাস বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক হেদায়েত হোসাইন লিটন প্রমুখ।

এছাড়াও সভায় জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব নাসরিন আক্তার, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথ, জেলা ক্রীড়া অফিসার হোসাইন আহম্মেদসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন এনজিওর প্রতিনিধি অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক গোলাম মো. বাতেন ডেঙ্গু ও হাম প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানান।

সভায় জেলা তথ্য অফিস বাগেরহাটের উপ-পরিচালক মুঈনুল ইসলাম ডেঙ্গু ও হাম প্রতিরোধে জেলা তথ্য অফিসের চলমান বিভিন্ন প্রচার কার্যক্রমের সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন।

বক্তারা ডেঙ্গু ও হাম প্রতিরোধে তৃণমূল পর্যায়ে সঠিক বার্তা পৌঁছে দেওয়া, আন্তঃদপ্তর সমন্বয় আরও জোরদার করা এবং সাধারণ মানুষকে সচেতনতামূলক কার্যক্রমে সক্রিয়ভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।

আরো..