https://www.a1news24.com
,

যুব জমিয়ত বাংলাদেশ কুড়ারবাজার ইউনিয়ন শাখার কাউন্সিল সম্পন্ন

বিয়ানীবাজার উপজেলার ৫নং কুড়ারবাজার ইউনিয়ন যুব জমিয়তের কাউন্সিল সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর ২৬’) সন্ধ্যায় কুড়ারাবাজারস্থ জমিয়ত কার্যালয়ে এই কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল ফাত্তাহ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা রেজওয়ান আহমদ এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুড়ারবাজার ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউনিয়ন জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা সাহেদ আহমদ।

কাউন্সিলে জাহেদ আহমদকে সভাপতি, হাফিজ সাহেদ আহমদকে সাধারণ সম্পাদক ও গোলাম মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক করে প্যানেল ঘোষণা করেন ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা তোফায়েল আহমদ।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন জমিয়ত নেতা মাওলানা জামিল আহমদ, উপজেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক ওলিউর রহমান, মাওলানা মাহমুদ হোসেন প্রমুখ।

পরে ইউনিয়ন যুব জমিয়তের সদ্য সাবেক সভাপতির দুআর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।বিজ্ঞপ্তি।

আরো..