https://www.a1news24.com
,

‎ফারুক খন্দকার সহ প্রয়াত সদস‌্যদের স্মর‌ণে দোয়া ও আলোচনা সভা

‎না.গঞ্জ জেলা মোটর মেকানিক ইউনিয়নের সভাপ‌তি-

‎

‎স্টাফ রি‌পোর্টার: ‎নারায়ণগঞ্জ জেলা মোটর মেকানিক ইউনিয়ন (রে‌জিঃ নং- ০১১) এর উদ্যোগে সংগঠনের সভাপতি ফারুক খন্দকারসহ প্রয়াত সদস্যদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ‎গতকাল বুধবার (১১ ন‌ভেম্বর) বাদ জোহর পঞ্চবটী সি‌টি ট্রাক টা‌র্মিনালে সংগঠ‌নের কার্যালয় প্রঙ্গ‌নে এ দোয়া ও আলোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

‎এসময় সংগঠ‌নের সভাপ‌তি মরহুম ফারুক খন্দকার সহ মরহুম আতিয়ার হোসেন, জাকির হোসেন, নিরব, জলিল, কাবুল, জাহাঙ্গীর, আমজাদ ও সোহেলসহ সংগঠনের প্রয়াত সদস্যদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়।

‎আলোচনা সভার সভাপ‌তিত্ব ক‌রেন সংগঠ‌নের সা‌বেক সভাপ‌তি সোনা মিয়া। ‎এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন নারায়ণগঞ্জ জেলা ট্রাক মা‌লিক স‌মি‌তির সদস‌্য মোঃ তু‌হিন, মোঃ মামুন, মোটর মেকা‌নিক ফেডা‌রেশ‌নের মোঃ গোলাম হো‌সেন। এছাড়াও উপ‌স্থিত ছি‌লেন মেকা‌নিক ইউনিয়‌নের সদস‌্য কালাম, আমির হো‌সেন, জসীম, আসলাম, মোঃ ফি‌রোজ প্রমুখ।

আরো..