কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ নিরাপদ অভিবাসন ও বিদেশফেরত ব্যক্তিদের সামাজিক পুনরেকত্রীকরণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় ‘প্রত্যাশা-২’ প্রকল্পের আওতায় প্রবাস বন্ধু ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) উপজেলার ব্র্যাক হলরুমে প্রবাস বন্ধু ফোরাম ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাউনিয়া প্রবাস বন্ধু ফোরামের সভাপতি মোঃ আজিজুল ইসলাম মাস্টার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাইকোসোশ্যাল কাউন্সেলর উম্মে খাদিজাতুল কুবরা। এ সময় বক্তব্য দেন প্রবাস বন্ধু ফোরামের সাধারণ সম্পাদক ও ‘প্রত্যাশার আলো’ পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল, সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বাবুল হোসেন, ফোরামের সদস্য ও ইউপি সদস্য এসএম আমিরুল ইসলাম পলাশ, আলহাজ¦ তবারক আলী, সদস্য রওশন আরা রতœা, তথ্য ও প্রচার সম্পাদক জহির রায়হান, সদস্য নাজমুল হাসান, রওশনারা, রহমতউল্লাহ, আবু বক্কর সিদ্দিক, মিজানুর রহমান এবং কাউনিয়া উপজেলা প্রোগ্রাম অর্গানাইজার মোকাররম হোসেন প্রমুখ।
আলোচনা সভায় বিদেশগামী কর্মীদের নিরাপদ অভিবাসন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ ও বিভিন্ন দিক, দালালচক্রের প্রতারণা থেকে সতর্কতা, বিদেশফেরত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন ও সামাজিক পুনরেকত্রীকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া বিদেশ যাওয়ার আগে ভিসার বৈধতা যাচাই, প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ এবং দক্ষ কর্মী হিসেবে নিজেদের প্রস্তুত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
বক্তারা বলেন, বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য সংগ্রহ, বৈধ প্রক্রিয়া অনুসরণ এবং প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করা অত্যন্ত জরুরি। পাশাপাশি বিদেশফেরত ব্যক্তিদের সামাজিক ও অর্থনৈতিকভাবে পুনর্বাসনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নিরাপদ অভিবাসন বিষয়ে তৃণমূল পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং সঠিক তথ্য নিশ্চিত করা গেলে অভিবাসন প্রক্রিয়া আরও সহজ, নিরাপদ ও কার্যকর হবে।