https://www.a1news24.com
১২ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৮

পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

রুকুনুজ্জামান, প্রতিনিধি পার্বতীপুর: দিনাজপুরের পার্বতীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্দেশ্য, বাস্তবায়ন প্রক্রিয়া ও উপকারভোগী নির্বাচন সম্পর্কে অবহিত করতে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেনের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরাফাত আমান আজিজ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক। প্রেস কনফারেন্সে প্রকৃত উপকারভোগী চিহ্নিত করা, নির্ধারিত নীতিমালা অনুসরণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়নের বিভিন্ন দিকও তুলে ধরা হয়। এ সময় উপস্থিত সাংবাদিকরা ফ্যামিলি কার্ড কার্যক্রমের বাস্তবায়ন, উপকারভোগী নির্বাচন ও স্থানীয় পর্যায়ে এর সম্ভাব্য প্রভাব নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা এসব বিষয়ে প্রয়োজনীয় তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আমিনুল ইসলাম শাহ, পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ ও রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবি। এ ছাড়া আনসার ও ভিডিপির কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পার্বতীপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাপস রায়। আয়োজনে ছিল পার্বতীপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়।

আরো..