https://www.a1news24.com
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:০৯

আন্তর্জাতিক ‘শিশু শান্তি পুরস্কার’ পাচ্ছে সিলেটের শিশু সাংবাদিক আরাফ

শিশুদের নোবেল হিসেবে পরিচিত ‘আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৬’ এর জন্য মনোনীত হয়েছেন সিলেটের তরুণ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফ। নেদারল্যান্ডসভিত্তিক আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা করফংজরমযঃং পপ্রকাশিত ২০২৬ সালের মনোনীতদের তালিকায় বাংলাদেশের পপ্রতিনিধি হিসেবে তার নাম রয়েছে।

শিশু সাংবাদিক হিসেবে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে তার একাধিক পপ্রতিবেদন পপ্রকাশিত হয়েছে। তার পপ্রতিবেদনে শিশু অধিকার, শিক্ষা, পরিবেশ, জলবায়ু, সমাজ ও স্থানীয় বিভিন্ন বিষয় উঠে এসেছে। শিশুশপ্রম-বাল্যবিবাহ ও শিক্ষার অধিকার নিয়ে কাজ করছে জামিউল।

করফংজরমযঃং-এর পপ্রকাশিত পেপ্রাফাইল অনুযায়ী, বেড়ে ওঠার সময় সুবিধাবঞ্চিত শিশুদের নানা সমস্যা কাছ থেকে দেখেছেন জামিউল। শিশুশপ্রম-বাল্যবিবাহ ও শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হওয়ার মতো বিষয়গুলো তাকে শিশু অধিকার নিয়ে কাজ করতে অনুপপ্রাণিত করে। পরবর্তীতে এসব সমস্যা ও অধিকার লঙ্ঘনের ঘটনা মানুষের সামনে তুলে ধরতে সাংবাদিকতার সঙ্গে যুক্ত হন তিনি।

শিশু সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গেও যুক্ত রয়েছে আরাফ। লেখালেখির মাধ্যমে শিশুদের বিভিন্ন সমস্যা ও অধিকারবঞ্চনার বিষয় তুলে ধরার পাশাপাশি সমাজের মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও কাজ করছেন তিনি।

সুবিধাবঞ্চিত শিশুদের কথা সামনে আনা, শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরির পপ্রয়োজনীয়তা তার কাজের গুররুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

করফংজরমযঃং-এর পেপ্রাফাইলে জামিউলের কাজের পপ্রধান ক্ষেত্র হিসেবে ঈযরষফ খধনড়ৎ, ঈযরষফ গধৎৎরধমব এবং ঊফঁপধঃরড়হ উল্লেখ করা হয়েছে। পপ্রতিটি শিশুর শিক্ষা ও সুরক্ষার অধিকার নিশ্চিত করা এবং শিশুশপ্রম ও বাল্যবিবাহ বন্ধে সচেতনতা তৈরিকে তার কাজের অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিশ্বের বিভিন্ন দেশের শিশু-তররুণদের শিশু অধিকার ও কল্যাণে কাজের আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়ার একটি উদ্যোগ। ২০০৫ সাল থেকে এই পুরস্কারের মাধ্যমে শিশু অধিকার নিয়ে কাজ করা তররুণদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। বিভিন্ন সময়ে বিশ্বের বিভিন্ন দেশের তররুণ পরিবর্তনকর্মীরা এ পুরস্কারের মাধ্যমে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছেন।

সিলেটের তররুণ শিশু সাংবাদিক জামিউল হাসান আরাফের ২০২৬ সালের এই মনোনয়ন তার সাংবাদিকতা, সামাজিক কর্মকাণ্ড এবং শিশু অধিকার নিয়ে কাজকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে। শিশুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও লেখালেখি ও সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে কাজ করে যেতে চান তিনি।

আরো..