https://www.a1news24.com
১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:১০

বিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরামপুর উপজেলার পল্লীতে বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার কাটলা ইউনিয়নের উত্তর কাটলা গ্রামের হুমায়ুন কবীরের মেয়ে মেহজাবিন আক্তার (২) ও তরিকুল ইসলামের মেয়ে তাহিয়া জান্নাত হুজাইফা (৩) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে দৌড়াদৌড়ি করতে গিয়ে প্রতিবেশী রহমত আলীর ডোবায় পড়ে যায়। কিছুক্ষণ পরে প্রতিবেশিরা ঐ দুই শিশুকে ডোবার পানি থেকে ডাঙ্গায় তুললে ঘটনাস্থলেই মেহজাবিন আক্তারের মৃত্যু ঘটে এবং অপর শিশু তাহিয়া জান্নাত হুজাইফাকে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত: ঘোষণা করেন।

বিরামপুর থানার ওসি আব্দুর রাজ্জাক দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে সুরতহাল রিপোর্ট করে পরিবারের নিকট লাশ হস্তান্তর করেছে।

আরো..