আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই বলে মন্তব্য করেছেন এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, ‘আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে পার্থক্য খুঁজে লাভ নেই, হাসিনা আর তারেকের রাজনীতিও একই পুরোনো ক্ষমতার কাঠামোর দুই রূপ। নাম আলাদা, প্রতীক আলাদা; কিন্তু সংস্কারের প্রশ্নে অনীহা আর দলকে পারিবারিক প্রভাবের বলয়ে রাখার সংস্কৃতি একই।
তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ কোনো পরিবার, দল বা গোষ্ঠীর জমিদারি নয়। জুলুম, দখলদারিত্ব, স্বেচ্ছাচারিতা ও পারিবারিক রাজনৈতিক আধিপত্যের এই পুরোনো কাঠামো ভেঙে জনগণের মালিকানা, গণতন্ত্র ও জবাবদিহি প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হবে। ’