https://www.a1news24.com
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৪

কপিলমুনিতে মুদি দোকানের আড়ালে ইয়াবা ব্যবসা: ১৭ পিস ইয়াবাসহ ৩ জন আটক ​

পাইকগাছা(খুলনা) প্রতিনিধিঃ ​খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে জনসাধারণের সহায়তায় ১৭ পিস ইয়াবাসহ মুদি দোকানের এক মালিকসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

​রোববার গভীর রাতে উপজেলার কপিলমুনি ইউনিয়নের তালতলা সড়কের ঘাটকান্দা শামীম মোড়লের মুদি দোকানে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন— কাশিমনগর এলাকার মোঃ রফিকুল ইসলামের ছেলে ফরহাদ হোসেন রাশিফ (২২), মোঃ নাসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ নাহিদ খান (২৪) এবং চা দোকানদার ও মুদি দোকানি সামাদ মোড়লের ছেলে মোহাম্মদ শামীম মোড়ল (২৬)।

​স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চা ও মুদি দোকানের আড়ালে গভীর রাত পর্যন্ত গোপনে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত দেড়টার দিকে ওই দোকানে অভিযান চালিয়ে ১৭ পিস ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এলাকায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরো..