https://www.a1news24.com
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:১৬

শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ

সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ এবং ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চারা রোপণ করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ২নং ভুনবীর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে স্থানীয় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের হাতে এসব গাছের চারা তুলে দেন ২নং ভুনবীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার এবং বিএনপি যুবদলের সিনিয়র নেতা আব্দুল মোহিত কদর। এসময় স্থানীয় কৃষি কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদের মেম্বার ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও সবুজায়নের লক্ষ্যে স্থানীয় বিদ্যালয়সমূহের শিক্ষকদের মাধ্যমে চারাগুলো বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে বক্তারা পরিবেশ রক্ষায় ব্যাপকভাবে গাছ লাগানোর তাগিদ দেন এবং বিতরণকৃত চারাগুলোর যথাযথ পরিচর্যার অনুরোধ জানান। পরে ইউনিয়ন পরিষদ চত্বরে বিভিন্ন ফলদ, ভেষজ ও বনজ গাছের চারা রোপণ করা হয়।

আরো..