https://www.a1news24.com
১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:০৯

প্রিমিয়ার লীগ কিশোর ফুটবল টুর্নামেন্ট এর সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

প্রিমিয়ার লীগ কিশোর ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতাকালে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ এর সভাপতি মৃত্যুঞ্জয়ী জুলাই যোদ্ধা আবু হাসান টিপু বলেছেন, ফুটবল ক্রিকেটসহ যে কোন খেলধুলা এবং নিয়মিত শরীর চর্চ্চাই পারে মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠন করতে। উন্নত সমাজ বিনির্মানে চাই উন্নত সংস্কৃতি। আর উন্নত সংস্কৃতিই পারে সুস্থ্য ও সবার জন্য বাসযোগ্য একটি মানবিক সমাজ জন্ম দিতে। যেখানে থাকবে না মৃত্যুর ফাঁদ মাদকের বিষাক্ত ছোবল, সন্ত্রাস, ইভটিজিং চুরি কিংবা ঘুষ- দুর্নীতি।

১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ শুক্রবার বিকেলে আইইটি সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রিমিয়ার লীগ কিশোর ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে আবু হাসান টিপু এসব কথা বলেন। এসময়ে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাদক বিরোধী সচেতন নাগরিক সমাজ এর আহবায়ক বদরুল হক। বিশিষ্ট আইনজীবী এডভোকেট সুমন মিয়া।

প্রিমিয়ার লীগ কিশোর ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নূর এ আলম পারভেজের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিকাশ, বিল্লাল হোসেন, সাব্বির আহমেদ, প্রকাশ, ইয়ামিন, আলীফ, তাব্রীজ হাসান তাহিন, মেরাজ, বায়েজিদ হোসেন আলভী, সোয়াদ, মিরাজ, সাজিদ, রিজু, রিফাত, জিম প্রমূখ।

আরো..