https://www.a1news24.com
৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৩৯

কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার দিনোবাজারের পূর্ব দিকে জয় নার্সারির সামনে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় জয় নার্সারির সামনে বাজেমুজরাই নিবাসী বাবু মিস্ত্রী তার পালিত গর্ভবতী (গাভীন) গরুকে ঘাস খাওয়াচ্ছিলো। হঠাৎ কুড়িগ্রামে বিলম্বে প্রবেশের সময় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের শাটল ট্রেন দেখে তিনি তড়িঘড়ি করে রেলিংয়ের অপর দিকে গরুকে টেনে আনেন। গরুটি রেললাইন পাড় হলেও নিরাপদ দুরত্বে না আসায় ট্রেনের ধাক্কায় গাভীটি ছিটকে পড়ে। হাতে দড়ি থাকায় গরুর মালিকও বাবু মিস্ত্রী কিছুটা হোটচ খায়। তিনি নিরাপদ দুরত্বে থাকায় তার কোন ক্ষয়ক্ষতি হয়নি। ট্রেন যাওয়া পরে এলাকাবাসী আসলে গরুটি আশঙ্কা জনক অবস্থায় দেখতে পায় কিন্তু গরুটি গাভীন (গর্ভবতী) থাকায় জবাই করা সম্ভব হয় নি। কিছুক্ষণ পরেই গরুটি মারা যায়। গরুর মৃত্যুতে বাবু মিস্ত্রী কান্নায় ভেঙে পড়েন। উল্লেখ্য বর্তমান কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি যথাসময়ে চলাচল করেনা। মঙ্গলবার ছাড়া প্রায় দিনই সিডিউল বিপর্যয় হচ্ছে।

আরো..