Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
হাসপাতালে ভর্তি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

হাসপাতালে ভর্তি বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে গেলেন রাষ্ট্রপতি

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে দেখতে হাসপাতালে গিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রীকে দেখতে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে যান রাষ্ট্রপতি। এ সময় চিকিৎসকদের কাছ থেকে মন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন তিনি।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

এর আগে গতকাল মঙ্গলবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নেওয়া হয়। জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে সিসিইউতে ভর্তি করা হয়।

হাসপাতালের একজন কর্মকর্তা জানিয়েছেন, মন্ত্রীর শারীরিক সমস্যার বিষয়ে বিস্তারিত তথ্য চিকিৎসকরাই দিতে পারবেন।

মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, মন্ত্রী ভাইরাল ফ্লুতে আক্রান্ত। দুই দিন ধরে তিনি জ্বরে ভুগছেন। অসুস্থতার কারণে তিনি সোমবার ও মঙ্গলবার অফিস করতে পারেননি।

জানা গেছে, চার-পাঁচ দিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন ইকবাল হাসান মাহমুদ। শারীরিক অবস্থার ভালো না হওয়ায় রাত সাড়ে ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের মন্ত্রিসভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী হিসেবে শপথ নেন ইকবাল হাসান মাহমুদ।

আরো..