https://www.a1news24.com
৩রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪২

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তারেক রায়হানের গ্রামের বাড়িতে পুনরায় হামলা এবং তাকে মেরে ফেলার হুমকি

২ সেপ্টেম্বর ২০২৬ বুধবার সকাল দশটায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর উপ কমিটির সদস্য, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক সহ-সভাপতি , আন্তর্জাতিক মানবাধিকার কর্মী Amnesty International এর সদস্য ও বিশিষ্ট সাংবাদিক খোন্দকার তারেক রায়হানের গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার পূর্ব সোনাপুর গ্রামের খোন্দকার বাড়িতে বিএনপি জামায়াত শিবির মিলে চতুর্দিক দিয়ে বাড়ি আক্রমণ করে এবং বাড়ির ভিতরে ভাঙচুর করে অনেক মালামাল লুটপাট করে নিয়ে যায়। তারা বাড়ির অনেক ইট খুলে নিয়ে যায়! বাড়ির অধিকাংশ দরজা জানালা খুলে নিয়ে যায়। ইতিপূর্বে ভাঙচুর এবং হামলার কারণে তার মা বাড়িতে থাকে না , তার মা অন্যত্র লুকিয়ে থাকে। এই কারণে এই সময় তার বাড়িতে তার পরিবারের কাউকে খুঁজে না পেয়ে তার বাড়ির অন্য পরিবারগুলোকে আক্রমণকারীরা বলে গিয়েছেন তারেক রায়হান এবং তার পরিবারকে পাওয়া মাত্র তারা হত্যা করবে।

সরাসরি পর্যবেক্ষণ করার সময় খন্দকার তারেক রায়হানের প্রতিবেশী সাইফুল খন্দকারকে প্রশ্ন করা হলে তিনি বলেন আজ সকাল দশটায় ফেনী জেলা স্থানীয় ছাত্রদল নেতা আরাফাত হোসেন সহ প্রায় ৫০-৬০ জন লোক বাড়ি ভাঙচুর অংশগ্রহণ করে এবং তারা লুটপাট করে অনেক কিছু নিয়ে যায়। আমি সরাসরি আরাফাত হোসেনকে দেখেছি। এছাড়া স্থানীয় বিএনপি জামাতের অনেকেই এই হামলায় নেতৃত্ব দেন।

এ সময় তার প্রতিবেশী খন্দকার নিজামুল হক বলেন ইতিপূর্বে খন্দকার তারেক রায়হানের বাড়িতে একাধিকবার হামলা, ভাঙচুর এবং লুটপাট করে। তিনি জীবন রক্ষার্থে দেশের বাইরে অবস্থান করছে। তারপরও হামলাকারীদের আক্রমণ এখনো থেমে থাকে নাই। হামলাকারীদের একটাই কথা ভুক্তভোগী খোন্দকার তারেক রায়হানকে এবং তার পরিবারকে পাইলে তারা হত্যা করবে।

আরো..