https://www.a1news24.com
২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৯

আবারও নিলামে ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ গোলের বল, দাম উঠল ৪১ কোটি টাকা

দিয়েগো ম্যারাডোনা যে বল দিয়ে বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলটি করেছিলেন, সেই ফুটবলটি নিলামে ২৫ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪১ কোটি টাকা।

গত শনিবার যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশনস-এ বলটি বিক্রি হয়। নিলামের আগে এর দাম প্রায় ১ কোটি ডলার (৭৩ লাখ পাউন্ড) হতে পারে বলে ধারণা করা হয়েছিল। নিলাম বিশেষজ্ঞ মাইক প্রোভেনজালে নিলামের আগে রয়টার্সকে বলেন, এটি ‘একেবারেই একমাত্র এমন সংগ্রহযোগ্য বস্তু। যুক্তি দিয়ে বলা যায়, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবল-স্মারক। ’

১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২–১ ব্যবধানে জয় পাওয়া কোয়ার্টার ফাইনাল ম্যাচে ম্যারাডোনা গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত দিয়ে বল জালে পাঠান। ম্যাচের পর সাংবাদিকদের তিনি বলেছিলেন, গোলটি হয়েছিল ‘ম্যারাডোনার মাথার একটু অংশ এবং ঈশ্বরের হাতের একটু অংশে।

আরো..