https://www.a1news24.com
২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:০৯

ঢাকা-দিল্লির আলোচনার মাধ্যমে তারেক রহমানের সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-দিল্লি এখনো কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, “দুই দেশের সুবিধামত সময়ে এর দিনক্ষণ চূড়ান্ত হবে। ”

হুমায়ুন কবির বলেন, “দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তাঁর অন্যতম দায়িত্ব। দ্বিপাক্ষিক সম্পর্ক হবে সমতা ও ন্যয্যতার ভিত্তিতে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টনের পর সোমবার প্রথম নিজ দপ্তরে আসেন নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এদিন সকালে মন্ত্রণালয়ে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করা হবে। জ্বালানি সহযোগিতা নিয়ে মধ্যপ্রাচ্য ছাড়াও বেশ কয়েকটি দেশের সাথে আলোচনা চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “এই নিয়ে দুই দেশ কাজ করছে। ঢাকা-দিল্লির সুবিধামত সময়ে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত হবে। ”সাম্প্রতিক দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়সঙ্করের বক্তব্যকেও ইতিবাচক হিসেবেই দেখছেন তিনি।

আরো..