Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
মৃত্যুদন্ডপ্রাপ্ত হাসিনার হুমকি ধমকির দায় ভারতের সরকার এড়াতে পারে না : ডাঃ ইরান – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

মৃত্যুদন্ডপ্রাপ্ত হাসিনার হুমকি ধমকির দায় ভারতের সরকার এড়াতে পারে না : ডাঃ ইরান

ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে গনহত্যার দায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার হুমকি-ধমকি প্রদানের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

আজ ৮ আগষ্ট (শনিবার) বাংলাদেশ লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান সাক্ষরিত এক বিবৃতিতে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, গণহত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ভারতের মাটিতে অবস্থান করে বাংলাদেশের জনগণ ও রাজনৈতিক নেতৃত্বকে প্রকাশ্যে হুমকি-ধমকি দিচ্ছেন, এর দায় নরেন্দ্র মোদির সরকার কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না।

তিনি বলেন, একজন দণ্ডিত আসামি ও গনঅভ্যুত্থানে পতিত সাবেক প্রধানমন্ত্রী কীভাবে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে বক্তব্য দেওয়ার এবং বাংলাদেশের জনগণকে হুমকি দেওয়ার সুযোগ পাচ্ছেন, সেটি এখন বাংলাদেশের জনগণের সামনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারত সরকার যদি শেখ হাসিনার অবস্থান সম্পর্কে অবগত থাকে, তাহলে তাঁর এমন রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্বও ভারতের।

ডাঃ ইরান বলেন, ভারত একদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কথা বলে, অন্যদিকে ভারতের মাটিতে অবস্থানরত শেখ হাসিনা বাংলাদেশ নিয়ে রাজনৈতিক বক্তব্য, হুমকি ও উসকানি দেওয়ার সুযোগ পাচ্ছেন, এটি ভারতের কথিত নিরপেক্ষ অবস্থানের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং স্পষ্ট দ্বৈতনীতি।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ কোনো বিদেশি শক্তির করুণা বা নির্দেশে রাষ্ট্র পরিচালনা করবে না। বাংলাদেশের জনগণই বাংলাদেশের মালিক এবং দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র অধিকার তাদের। শেখ হাসিনার শাসনামলে সংঘটিত গণহত্যা, হত্যাকাণ্ড, দমন-পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবি। সেই বিচার ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে বিদেশের মাটিতে অবস্থান করে হুমকি-ধমকি ও রাজনৈতিক উসকানি দেওয়ার সুযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। ভারতের সঙ্গে আমরা প্রতিবেশীসুলভ ও পারস্পরিক সম্মানভিত্তিক সম্পর্ক চাই। কিন্তু সেই সম্পর্কের নামে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ, কোনো দণ্ডিত ব্যক্তিকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া কিংবা বাংলাদেশের জনগণকে হুমকি দেওয়ার পরিবেশ সৃষ্টি করা মেনে নেওয়া হবে না।

ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান শেখ হাসিনার বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভারত সরকারের প্রতি অবিলম্বে বিষয়টি স্পষ্ট করার এবং ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি, উসকানি ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ বন্ধ করার আহ্বান জানান। প্রেস বিজ্ঞপ্তি

আরো..