Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
ইসলামী হকার্স শ্রমিক আন্দোলনের কর্মশালা অনুষ্ঠিত – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

ইসলামী হকার্স শ্রমিক আন্দোলনের কর্মশালা অনুষ্ঠিত

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের সিস্টেম লস, দুর্নীতি ও সুষ্ঠু পরিল্পনার অভাবেই বার বার দামবৃদ্ধি করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, দেশে ব্যবহারের মতো পর্যাপ্ত কয়লা মজুদ থাকার পরও তা ব্যবহার না করে উচ্চমূল্যে এলএনজি, কয়লা ও তরল জ্বালানি আমদানি করে জনগণকে চরম ভোগন্তি ফেলে দিচ্ছে। ফলে উৎপাদন ব্যয়, বিদেশি ঋণের চাপ এবং জনগণের বিদ্যুৎ বিল সবই বাড়ছে একসাথে। এতে করে জনগণের ভোগান্তিও চরমে। বিদ্যুতের অতিরিক্ত বিল বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং গ্যাসের সঙ্কট সমাধানে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আজ শনিবার (৮ আগস্ট) সকাল ১০টা থেকে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী হকার্স শ্রমিক আন্দোলনের তারবিয়াতী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি গোলাম সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলনের এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা শাহ জামাল। প্রধান আলোচক ছিলেন, ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় প্রশিক্ষক সম্পাদক মুফতি হাবিবুল্লাহ হাবিব। বিশেষ মেহমান, ইমাম হোসেন ভূঁইয়া, উপস্থিত ছিলেন সহ-সভাপতি আকতার হোসেন,আজাহার, সেক্রেটারি আব্দুল কারিম,মোশারফ হোসেন, মাওঃ আব্দুল আজিজ, ইঞ্জিনিয়ার নান্নু মোল্লা, মুফতি মোস্তফা কামাল জিহাদী, মুফতি আবুল হাসান জমিরী,আকরাম হোসেন,সামসুল আলম, মাওঃ ফজলুল করিম জিহাদী প্রমুখ

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, সরকার আসে সরকার যায়, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না।নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের আকাশচুম্বি মূল্যবৃদ্ধি জনগণকে চরম ভোগান্তিতে ফেলে দিয়েছে। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে চাল, ডাল, তেলসহ নিত্যপণ্যের দাম জনগণেল ক্রয় ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান তিনি।মাওলানা শাহ জামাল উদ্দিন বলেন, দীন প্রতিষ্ঠার আন্দোলন ইসলামী হকার্স শ্রমিক আন্দোলনের মাধ্যমে সকল হকারের কাছে দাওয়াত পৌঁছে দিতে হবে।

মুফতি হাবিবুল্লাহ হাবিব বলেন, শ্রমিকগণ আল্লাহর বন্ধু। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি দিতে আল্লাহর রসূল সা. নির্দেশ দিয়েছে। অথচ আজ শ্রমিকদের ঠকিয়ে এক শ্রেণির মানুষ রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হয়েছে। তিনি শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

আরো..