কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের কাউখালীতে ২৫ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (৭ আগস্ট) রাতে কাউখালী উপজেলার বাঁশুরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোহাম্মদ তারেক হাওলাদার (২৪), পিতা রাকিব হাওলাদার এবং খায়রুল তালুকদার (৩১), পিতা দেলোয়ার তালুকদার। তারা দুজনই উপজেলার বাঁশুরী গ্রামের বাসিন্দা।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ার হোসেন জানায়, অভিযানের সময় তাদের কাছ থেকে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।