https://www.a1news24.com
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২৬

কাউখালীতে বাকপ্রতিবন্ধী অজ্ঞাতপরিচয় নারী উদ্ধার, স্বজনদের খোঁজে প্রশাসনের আহ্বান

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা: পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদের সামনে থেকে এক বাকপ্রতিবন্ধী অজ্ঞাতপরিচয় নারীকে উদ্ধার করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (২৮ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে তাকে কান্নারত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন।

জানা গেছে, উদ্ধার হওয়া নারীটি নিজের নাম-পরিচয় বা ঠিকানা বলতে পারেন না। তিনি লিখেও নিজের পরিচয় জানাতে সক্ষম নন।তার নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কর্মকার-এর সহযোগিতায় তাকে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ব্যক্তি যদি ওই নারীকে চিনে থাকেন বা তার পরিবার-পরিজনের সম্পর্কে তথ্য জানেন, তাহলে দ্রুত কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা কাউখালী থানার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হচ্ছে, যাতে তাকে দ্রুত স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া যায়।

আরো..