https://www.a1news24.com
২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৯

কাউনিয়ায় ঝড়ে উপড়ে পড়া জামগাছে বিধ্বস্ত বসতঘর

অল্পের জন্য প্রাণে বাঁচল হতদরিদ্র শহিদুলের পরিবার

সারওয়ার আলম মুকুল, কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের কাউনিয়া উপজেলার ৩ নম্বর কুর্শা ইউনিয়নের শিবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন একটি জামগাছ ঝড়ের সময় উপড়ে গিয়ে বিদ্যালয়ের পশ্চিম পাশের সীমানা প্রাচীর ভেঙে শহিদুল ইসলামের বাড়ির ওপর আছড়ে পড়ে।

এ সময় পরিবারের সদস্যরা গভীর ঘুমে ছিলেন। বিকট শব্দ শুনে পাশের হামিদুলের দোকানে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলেন এমন কয়েকজন স্থানীয় বাসিন্দা দ্রæত ঘটনাস্থলে ছুটে যান। তারা টিনের ঘরের বেড়া ভেঙে ভেতরে আটকে থাকা নারী ও শিশুদের উদ্ধার করেন। এতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা থাকলেও অল্পের জন্য রক্ষা পায় পরিবারটি।

গাছটি পড়ে শহিদুল ইসলামের বসতঘর, গোয়ালঘর ও রান্নাঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৪ লাখ টাকা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শহিদুল ইসলাম শিবু চওড়াপাড়া গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।

খবর পেয়ে সোমবার দুপুওে কাউনিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বাড়ির ওপর পড়ে থাকা গাছের ডালপালা কেটে সরিয়ে নেয়।

এ বিষয়ে শিবু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জোনাকি বালা দেবী বলেন, ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হচ্ছে। বিদ্যালয়ের অন্যতম দাতা সদস্য হাফেজ উদ্দিন ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। এছাড়া স্থানীয় বাসিন্দা রাসেল মিয়া বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর আহŸান জানিয়েছেন।

আরো..