Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইটের টুকরা নিক্ষেপ, খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ

বরিশাল সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার দায়িত্বে থাকা বহরের একটি গাড়ি লক্ষ্য করে ইটের টুকরো নিক্ষেপের ঘটনা ঘটেছে। সোমবার (১৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর অংশের সাধুর ব্রিজ বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যমে ছ‌ড়ি‌য়ে পড়ায় অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা নাকি নাশকতার চেষ্টা, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রধানমন্ত্রী তারেক রহমান সোমবার সকালে সড়কপথে বাসে করে ঢাকা থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী বাসের ভেতর দাঁড়িয়ে রাস্তার পাশে অপেক্ষমাণ জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছিলেন। এ সময় বহরের বাসের পেছনে থাকা তৃতীয় গাড়িটির সামনে হঠাৎ একটি ইটের টুকরো এসে পড়ে।

এ ঘটনার ১ মিনিট ৪৯ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, মহাসড়কের দুই পাশে প্রচুর মানুষের ভিড় ছিল এবং প্রধানমন্ত্রী হাত নেরে তাদের অভিবাদনের জবাব দিচ্ছিলেন। এমন উৎসবমুখর পরিবেশের মধ্যে বহরের একটি গাড়িকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও পুলিশ বিষয়টিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এ বিষয়ে মাদারীপুরের পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, বহরের গাড়িতে একটি ইটের টুকরো পড়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে এটি কি চলমান কোনো গাড়ির টায়ার থেকে ছিটকে এসেছে, নাকি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কেউ নিক্ষেপ করেছে তা পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করা হচ্ছে।

পুলিশ সুপার আরও জানান, পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। এ নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে পুলিশ।

আরো..