https://www.a1news24.com
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:২২

তিস্তার পানি বিপসীমার ছুঁই ছুই, তিস্তা পাড়ে বন্যার আশঙ্কা

লালমনিরহাট প্রতিনিধি-ভারী বৃষ্টিপাত ও উজানের ঢল কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপদ সীমার ছুঁই ছুই করছে। এতে তিস্তা ও ধরলা তীরবর্তী এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট পানিতে তলিয়ে যেতে শুরু করছে। হুমকির মুখে রয়েছে তিস্তার কয়েকটি পয়েন্ট বাঁধ। এ অবস্থায় নদীপাড়ের মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এতে আতঙ্কে রয়েছে তিস্তা পাড়ের মানুষ।

বৃহস্পতিবার (৯ জুলাই ) সন্ধ্যা ৬টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২দশমিক ০ ১৪ সেন্টিমিটার, যা বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। (স্বাভাবিক ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার)।

জানা গেছে, তিস্তা ও ধরলার নদীর পানি বিপদ সীমার ছুঁই ছুই করছে। এতে লালমনিরহাটের পাঁচ উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরের বসতবাড়ি ও রাস্তা ঘাট পানি নিচে তলিয়ে গিয়ে ভোগান্তিতে পড়েছে নদী পাড়ের মানুষ। পাশাপাশি গবাদি পশু হাঁস মুরগি নিয়ে বিপদে আছেন নদীপাড়ে বাসিন্দারা।

তিস্তা পানি বেড়ে যাওয়ায় জেলারপাটগ্রামের দহগ্রাম, হাতীবান্ধার গড্ডিমারী, দোয়ানী, নিজ গড্ডিমারী, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, সিঙ্গামারি ইউনিয়নের ধুবনী, সিন্দুর্না, চর সিন্দুর্না, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার ভোটমারী, শৈইলমারী, নোহালী, চর বৈরাতি, আদিতমারী উপজেলার মহিষখোচা, সদর উপজেলার খুনিয়াগাছ, কালমাটি,রাজপুর, গোকুণ্ডা ইউনিয়নের তিস্তা নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে পানি প্রবেশ করায় আবারও বন্যার আশঙ্কা করা হচ্ছে।

এ বিষয়ে ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাব বলেন,উজানের ঢলে আবারো তিস্তার পানি বৃদ্ধি পায়ে পানি বিপদসীমার ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদী পাড়ে মানুষের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন,ওজনের ঢল আর অতি বৃষ্টির কারণে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। পাশাপাশি তিস্তা ও ধরলা ভাঙ্গন রোধে পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে।

আরো..