https://www.a1news24.com
১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৩

‘আত্মরক্ষায় প্রস্তুত ইরান’, পাকিস্তানের সেনাপ্রধানকে আরাঘচি

ইরান যেকোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত বলে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৃহস্পতিবার সন্ধ্যায় দুই নেতার মধ্যে টেলিফোনে এ বিষয়ে আলোচনা হয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ফোনালাপে আরাঘচি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, এসব বক্তব্য চুক্তি লঙ্ঘনের ইঙ্গিত বহন করে এবং ওয়াশিংটনের যুদ্ধমুখী নীতিরই ধারাবাহিকতা।

আলোচনায় ইরানের বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলাকে তিনি জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন এবং ইসলামাবাদ সমঝোতা স্মারকের শর্ত ভঙ্গ হিসেবে উল্লেখ করেন।

আরাঘচি পাকিস্তানের সেনাপ্রধানকে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সম্ভাব্য ‘বেপরোয়া পদক্ষেপ’ সম্পর্কে সতর্ক করেন। একই সঙ্গে তিনি জানান, যুক্তরাষ্ট্রের হামলা অব্যাহত থাকলে আত্মরক্ষার জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নিতে ইরান প্রস্তুত রয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করছেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।

সূত্র: বিবিসি

আরো..