https://www.a1news24.com
২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৫

ইরানের ওপর নতুন হামলা, যুক্তরাষ্ট্র বলছে আলোচনা এখনও চলছে

ইরানের বিভিন্ন এলাকায় রাতভর দফায় দফায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে এসব ঘটনায় নিজেদের কোনও সম্পৃক্ততা নেই বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

ইরানের কর্মকর্তারা এবং রাষ্ট্রীয় গণমাধ্যম বুশেহর পারমাণবিক কেন্দ্রের নিকটবর্তী স্থানসহ দেশটির দক্ষিণে একাধিক বিস্ফোরণের খবর দিয়েছে।একজন মার্কিন কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, ইরানের ওপর সাম্প্রতিক এই হামলার পেছনে দেশটির সামরিক বাহিনী ছিল না।

এখন পর্যন্ত অন্য কেউ এর দায় স্বীকার করেনি এবং ইরানও কোনো নির্দিষ্ট দেশকে দায়ী করেনি।একই সঙ্গে ওই মার্কিন কর্মকর্তা বলেছেন যে, ওয়াশিংটন ইরানের সঙ্গে আলোচনায় প্রতিশ্রুতিবদ্ধ এবং তেহরানের সঙ্গে প্রযুক্তিগত আলোচনা অব্যাহত রয়েছে।

তেহরানের অনুমোদন ছাড়াই হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার চেষ্টাকারী একাধিক জাহাজে হামলার পর বৃহস্পতিবার, মঙ্গলবার ও বুধবার মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের শহরগুলোতে বোমা হামলা চালানোর পর ইরান বাহরাইন, কুয়েত এবং কাতারে অবস্থিত “মার্কিন ঘাঁটি ও কৌশলগত কেন্দ্রগুলোতে” হামলা চালানোর কথা স্বীকার করেছে।

সূত্র: আল জাজিরা।

আরো..