https://www.a1news24.com
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৩৬

স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা আলমগীর

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।

আজ মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী এ তথ্য জানান। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিষয়টি টেবিলে উত্থাপিত হয়।

এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাতের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রথমবারের মতো আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদানের জন্য রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করেছে। আগামী জাতীয় নির্বাচনে এ উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও বেশি প্রবাসী ভোটারকে এর আওতায় আনার চেষ্টা চলছে।

গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের বেতন বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।’

মন্ত্রী আরও জানান, জেলা পরিষদ আইন, ২০০০ অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৫ অনুচ্ছেদের অধীন নির্বাচিত কোন জেলার সংসদ সদস্যগণ উক্ত জেলার পরিষদের উপদেষ্টা হবেন এবং তার পরিষদ-এর কার্যাবলী সম্পাদনে পরামর্শ প্রদান করবেন।

আরো..