https://www.a1news24.com
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৪:৩৯

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর

মালয়েশিয়া ও চীনে প্রথম বিদেশ সফর সফলভাবে শেষ করার পর দেশে ফিরে পিতা ও মাতার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার (২৭ জুন) দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানের মাজার কমপ্লেক্সে উপস্থিত হয়ে পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমান পিতা ও মাতার কবরের সামনে দাঁড়িয়ে পবিত্র ফাতিহা পাঠ, দোয়া এবং মোনাজাত করেন।

উল্লেখ্য, গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে দু’দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার সফর শেষে গত ২২ জুন রাতে তিনি চীনের দালিয়ানে যান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেন।

দালিয়ান থেকে ২৪ জুন বুধবার চীনের রাজধানী বেইজিংয়ে যান প্রধানমন্ত্রী। বেইজিং সফরে তিনি চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং এবং চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

আরো..