Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে ১৪৪ পৃষ্ঠার নথি পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দুবাইয়ে গ্রেপ্তার হওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে আনুষ্ঠানিক প্রত্যর্পণ আবেদন পাঠিয়েছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, মামলার এজাহার, অভিযোগপত্রসহ ১৪৪ পৃষ্ঠার নথিপত্র ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে এবং যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে দেশে ফেরানো হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (২০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা ও সমসাময়িক পরিস্থিতি নিয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুবাইয়ে আটকের পরপরই ১৪৪ পৃষ্ঠার মামলার নথিপত্র আরব আমিরাতে পাঠানো হয়েছে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই বেনজীরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করবে দেশটির সরকার— এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দেশে মোট ৬টি মামলা চলমান। যার একটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে, বাকিগুলো তদন্তাধীন। আগামীকাল এ বিষয়ে অগ্রগতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হবে। বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্টের (এমএলএ) মাধ্যমে ইতোমধ্যে সহযোগিতা চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্য। রাতারাতি মোহাম্মদপুরের মতো এলাকাকে নির্মূল করা সম্ভব হচ্ছে না। তবে এই এলাকা নিয়ে আলাদা পরিকল্পনা আছে।

পুলিশ প্রসঙ্গে তিনি আরও বলেন, দুষ্টের দমন, শিষ্টের পালনে আমরা কঠোর। কর্তব্যে অবহেলা, দুর্নীতি ও জনহিতকর কাজের মূল্যায়নে পুলিশ বাহিনীর জন্য জবাবদিহিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভালো কাজের জন্য পুরস্কার এবং অনিয়মের জন্য শাস্তি নিশ্চিত করা হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২৩ জুনকে টার্গেট করে কার্যক্রম নিষিদ্ধ দলটি দেশে অস্থিরতা সৃষ্টি করতে চায়। এ কারণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে। তারা রাজনৈতিক দল নয়, মাফিয়া দল।

আরো..