https://www.a1news24.com
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪১

প্রধানমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন, যাত্রা রোববার

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনে ২৮ ও মালয়েশিয়ায় ২৭ জন সফরসঙ্গী হবেন: পররাষ্ট্র সচিব

প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন। তিনি রোববার (২১ জুন) কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এরপর সোমবার (২২ জুন) মালয়েশিয়া থেকে চীন সফরে যাবেন।

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে মুক্তবাণিজ্য ও শ্রমবাজারের সংকট নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম। তিনি আরও জানান, এই সফরে সংস্কৃতি বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হতে পারে। প্রধানমন্ত্রীর সঙ্গে চীনে ২৮ জন ও মালয়েশিয়ায় ২৭ জন সফরসঙ্গী হবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

প্রধানমন্ত্রীর সফর নিয়ে শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

পররাষ্ট্র সচিব জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ থেকে ২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন। তিনি রোববার (২১ জুন) কুয়ালালামপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। এরপর সোমবার (২২ জুন) মালয়েশিয়া থেকে সরাসরি চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্রসচিব বলেন, “মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ২১ থেকে ২২ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর সফর করবেন।”

তিনি আরও বলেন, মালয়েশিয়া সফরকালে ২২ জুন প্রধানমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে একান্ত বৈঠক করবেন, পরে উভয় দেশের সরকার প্রধানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে দুই দেশের পারস্পরিক সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয় আলোচনা হবে।”

তিনি জানান, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ সম্প্রসারণ জ্বালানি সহযোগিতা, হালাল অর্থনীতি, সেমিকন্ডাক্টর শিল্প ও কৃষি, শিক্ষা ও জনযোগাযোগসহ বিভিন্ন দেশে বিভিন্ন ক্ষেত্রে দুদেশের মধ্যে অধিকতর সহযোগিতা স্থাপনের মতো বিষয় থাকবে।

মালয়েশিয়ার বিভিন্ন সেক্টরে নতুন বাংলাদেশি কর্মী নেওয়া, আসিয়ানে বাংলাদেশের যোগদান, রোহিঙ্গাদের প্রত্যাবাসনে মালয়েশিয়ার সমর্থন চাওয়া হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রীর সফরকালে দেশটির সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের প্রসঙ্গে আসাদ আলম সিয়াম বলেন, এ সফরে সংস্কৃতি বিষয়ে একটি সমঝোতা সই হওয়ার কথা রয়েছে। এ ছাড়া, বাণিজ্যিক আলোচনা শুরু করার লক্ষে টার্মস অফ রেফারেন্স বিনিময় ছাড়াও আরও কিছু দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত দলিল আলোচনায় রয়েছে।

আরো..