https://www.a1news24.com
২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৫৫

১১ জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের অনুদানে আয়কর অব্যাহতি, প্রজ্ঞাপন জারি

জনকল্যাণমূলক কার্যক্রমে ব্যক্তি পর্যায়ের অনুদান উৎসাহিত করতে ১১টি প্রতিষ্ঠানকে জনকল্যাণমূলক হিসেবে স্বীকৃতি দিয়ে আয়কর রেয়াত সুবিধা দিয়েছে সরকার।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আয়কর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এতে বলা হয়েছে, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৬-এর উপধারা (১) অনুযায়ী এই সুবিধা কার্যকর হবে।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো ব্যক্তি করদাতা নির্ধারিত এসব প্রতিষ্ঠানে অনুদান দিলে তিনি আয়কর রেয়াত সুবিধা পাবেন। এ সুবিধা আগামী ১ জুলাই থেকে কার্যকর হয়ে ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।

স্বীকৃত প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—এএসএইচআইসি, ফাউন্ডেশন ফর চাইল্ডহুড ক্যান্সার, বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট, আল-মারকাজুল ইসলামী, ডিসএবল্ড চাইল্ড ফাউন্ডেশন, শেরপুর ডায়াবেটিক সমিতি, মাওনা ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, অটিজম ওয়েলফেয়ার ফাউন্ডেশন, ব্র্যাক, রামকৃষ্ণ মিশন (ঢাকা) এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল।

রাষ্ট্রপতির আদেশক্রমে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব মো. আবদুর রহমান খান এফসিএমএ প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন।

আরো..