https://www.a1news24.com
১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৫

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা জাতিসংঘের মানবাধিকার সনদের লঙ্ঘন

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম। তিনি বলেন, এ ধরণের ঘটনাকে বেআইনি এবং আন্তর্জাতিক কূটনৈতিক শিষ্টাচার বিরোধী।

আজ বুধবার গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, হিন্দুত্ববাদী ভারত সরকার তাদের নাগরিকদের বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালিয়ে তাদের সংবিধান, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের মানবাধিকার সনদের বিরোধী। এ ঘটনার জন্য ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা হওয়া উচিত। বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনও এ ধরনের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

ইসলামী আন্দোলন নেতা বলেন, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তা প্রতিহত করে বড়ই সাহসিকতার পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁও সীমান্ত, পঞ্চগড়ের হাড়িভাসা সীমান্ত ও কুড়িগ্রাম, মেহেরপুর, শেরপুর সহ বিভিন্ন সীমান্ত দিয়ে ৩২৩ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠানোর অপচেষ্টা চালানো হয়। যা আমাদেরকে ভাবিয়ে তুলেছে।

আরো..