https://www.a1news24.com
২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:২৩

রামিসা সহ সকল শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে অবস্থান কর্মসূচি

রামিসা সহ সকল শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে আজ ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩/২৪ মে ২০২৬ রবিবার, সকাল ১১ টায় নারীপক্ষ নিজ কার্যালয়ের সামনে “নারী ও শিশুর উপর সহিংসতা বন্ধে রাষ্ট্রের কার্যকর পদক্ষেপ চাই” দাবিতে প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

নারীর উপর সহিংসতা বিষয়ক মামলায় সুষ্ঠু তদন্তের অভাব, বিচার ব্যবস্থায় রাজনৈতিক হস্তক্ষেপ, বিচারের দীর্ঘসুত্রিতা এবং বিচারের রায় নিয়েও জনমনে প্রবল ক্ষোভ ও অনাস্থা বিরাজমান। এরই প্রতিধ্বনি হয়েছে রামিসার বাবার কন্ঠে। শুধুমাত্র আইন প্রণয়ন ও আইনের বাস্তবায়ন দ্বারা নারীর উপর সহিংসতা প্রতিরোধ করা সম্ভব নয়। নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি ও বৈষম্য দূরীকরণে প্রয়োজন রাষ্ট্রের দীর্ঘমেয়াদি কার্যকর পদক্ষেপ।

নারীপক্ষ’র দাবি:
১. রামিসাসহ সকল শিশু ও নারীর উপর সহিংস ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে
২. নারী ও শিশু নির্যাতনের প্রতিটি ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ, কার্যকর জবাবদিহিতা এবং কঠোর ও দৃশ্যমান অবস্থান নিশ্চিত করতে হবে
৩. ভুক্তভোগী পরিবারকে সার্বিক নিরাপত্তা, আইনি সহায়তা ও মানসিক সহায়তা প্রদান করতে হবে
৪. নারী ও শিশুর জন্য নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করতে স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার, আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ জোরদার করতে হবে
৫. রাজনৈতিক দলের এজেন্ডায় নারী ও কন্যাশিশুর জন্য ভীতি এবং যৌন নিপীড়নমুক্ত পরিবেশ নিশ্চিতের বিষয়টি অন্তর্ভুক্ত ও বাস্তবায়ন করতে হবে
৬. নারীর প্রতি সম্মানজনক, মর্যাদাপূর্ণ ও সংবেদনশীল আচরণ এবং দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যে সামাজিক সচেতনতা কর্মসূচি বাস্তবায়নে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখা এবং মানসম্পন্ন পাঠ্যসূচি প্রণয়ন করতে হবে
৭. গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ধর্মভিত্তিক আলোচনায় নারীবিদ্বেষী প্রচারণা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

অবস্থান কর্মসূচিতে নারীপক্ষ’র সদস্য, কর্মী, শুভাকাক্সক্ষী ও বিভিন্ন শ্রেণির মানুষ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, রামিসার ধর্ষণ ও হত্যার বিচারসহ শিশু এবং নারীর উপর সহিংসতা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের একই দাবি জানিয়ে নারী সংগঠন সমূহের জাতীয় নেটওয়ার্ক ফাউন্ডেশন -দুর্বার এবং নারীপক্ষ’র উদ্যোগে সারা দেশের ৪৭টি জেলার জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।

বিবৃতিটি আপনার বহুল প্রচারিত পত্রিকায়  প্রকাশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বরাবরের ন্যায় এবারও আপনার সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।
আরো..