https://www.a1news24.com
২৪শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:২৭

সরকার কয়েকটি ব্যাংকে নিজস্ব লোকদের বসিয়ে আর্থিক শৃঙ্খলা বিনষ্ট করছে: গোলাম পরওয়ার

ইসলামী ধারার ব্যাংকগুলোর চলমান সংকট ও আর্থিক খাতে অস্থিরতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, “সম্মিলিত ইসলামী ব্যাংক গঠনের উদ্যোগ কার্যত ব্যর্থ হয়েছে এবং এতে আমানতকারীরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন।”

শনিবার (২৩ মে) সকালে ব্যাংকিং খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে দেয়া এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন।মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, গভর্নরের অযোগ্যতা এবং সরকারের অযাচিত হস্তক্ষেপের কারণে ব্যাংকিং খাতে কাঙ্ক্ষিত স্থিতিশীলতা আসেনি।তার দাবি, কিছু ব্যাংকে “নিজস্ব লোক বসিয়ে” আর্থিক শৃঙ্খলা নষ্ট করা হচ্ছে, যার ফলে গ্রাহকদের মধ্যে অনাস্থা ও অস্থিরতা তৈরি হয়েছে।

তিনি বলেন, “দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি ব্যাংকিং খাত হলেও এখন এটি গভীর সংকটে রয়েছে।” তার মতে, বেশ কয়েকটি শরিয়াহভিত্তিক ব্যাংক একীভূত করার পরও গ্রাহকের অর্থ ফেরত দেয়া সম্ভব হয়নি এবং অনেক ব্যাংক তারল্য সংকটে ভুগছে। একই সঙ্গে খেলাপি ঋণ বৃদ্ধিও অর্থনীতির জন্য বড় ঝুঁকি তৈরি করছে।

গোলাম পরওয়ার অভিযোগ করেন, দেশের শীর্ষস্থানীয় ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়েও নানা ধরনের চাপ ও ষড়যন্ত্র চলছে। তার দাবি, বৈধ ব্যবস্থাপনা পরিবর্তন ও প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে ব্যাংকটির কার্যক্রমকে অস্থিতিশীল করা হচ্ছে।

তিনি আরও বলেন, দেশের বড় অংশের রেমিট্যান্স ও বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত এই ব্যাংক ঝুঁকিতে পড়লে জাতীয় অর্থনীতির পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও দেশের সুনাম ক্ষতিগ্রস্ত হতে পারে।মিয়া গোলাম পরওয়ার সরকারের উদ্দেশে বলেন, “ব্যাংক খাতে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করতে হলে পেশাদার ও গ্রহণযোগ্য নেতৃত্ব প্রয়োজন।”পাশাপাশি ব্যাংক লুটপাট ও অর্থপাচারের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি জানান তিনি।

আরো..