https://www.a1news24.com
৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:১১

২০২৭ সালের এসএসসি জানুয়ারি ও এইচএসসি পরীক্ষা জুনে

২০২৭ সালের এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষার তারিখ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি জানিয়েছেন, আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান এবং ৬ জুন থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের সবচেয়ে বড় দুটি পাবলিক পরীক্ষার তারিখ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী। শিক্ষামন্ত্রী জানান, এসএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ২০২৭ সালের ৬ ফেব্রুয়ারি। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই।

এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা এতে আপত্তি জানান। পরে সবার সঙ্গে কথা বলে পরীক্ষা পিছিয়ে নিয়ে নতুন এই সিদ্ধান্ত হয় বলে সংবাদ সম্মেলনে জানান শিক্ষামন্ত্রী।

আরো..