Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘গোদের উপর বিষ ফোঁড়’ : বাংলাদেশ ন্যাপ

‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জন্য ‘গোদের উপর বিষ ফোঁড়া’ হয়ে দাড়াবে। কারণ, এই মূল্যবৃদ্ধি সরাসরি নিত্যপণ্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয়ের ওপর দ্বিগুণ চাপ সৃষ্টি করবে। সাধারণ মানুষ যখন দ্রব্যমূল্যের চাপে আগে থেকেই নাজেহাল, তখন জ্বালানির এই মূল্যবৃদ্ধি তাদের সংকটকে আরও তীব্র করে তুলবে’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

রবিবার (১৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ ন্যাপ প্রচার সম্পাদক গোলাম মোস্তাকিন ভুইয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে শীর্ষ নেতৃদ্বয় এ মন্তব্য করেছেন।

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিম্নমুখী হলেও বাংলাদেশে মূল্য সমন্বয়ের নামে নতুন করে মূল্যবৃদ্ধির সরকারী সিদ্ধান্তের তীব্রসমালোচনা করে তারা বলেন, ‘বিশ্ববাজারে যেই মুহুর্তে জ্বালানি তেলের মূল্য হ্রাস পাচ্ছে, ঠিক সেই মহুর্তে বাংলাদেশে মূল্য সমন্বয়ের নামে রবিবার থেকে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা অত্যন্ত দুঃখজনক ও জণস্বার্থ বিরোধী। যখন নিত্যপণ্যের ঊর্ধ্বমূল্যে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় নির্বাহে হাঁসফাঁস করছে। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মাধ্যমে সরকারের জ্বালানি মন্ত্রী প্রমান করলো আসলে জনগণের কষ্ট তাদের হৃদয়কে স্পর্শ করে না। তারা শাসক হয়ে শোষকের ভুমিকা পালন করতে সাচ্ছন্দ বোধ করে।’

নেতৃদ্বয় আরও বলেন, ‘একেই অক্টেন-পেট্রোল-ডিজেলে রক্ষা নেই, ‘গোদের উপর বিষ ফোড়াঁ’ গরিবের কেরোসিনও বাদ পড়ে নাই। নীলাভ তরলের মূল্যবৃদ্ধির ফলে নাজেহাল সাধারণ মানুষ। জ্বালানি তেলের এই মূল্যবৃদ্ধির ফলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর। এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বহুগুণ বৃদ্ধি পাবে। ইতিমধ্যে অর্থনৈতিক সংকটে থাকা সাধারণ মানুষের জন্য তেলের অতিরিক্ত মূল্য পরিশোধ করা নতুন একটি বোঝা বা ‘বিষফোড়াঁ’র মতো হয়ে দাঁড়াবে। ’

তারা বলেন, এ্কই সাথে কৃষি ও শিল্প খাতে সেচ এবং মেশিনের জন্য জ্বালানি প্রয়োজন হয়। মূল্যবৃদ্ধির ফলে, শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা শেষ পর্যন্ত পণ্যের মূল্যে প্রতিফলিত হবে। এতে বাজারে মূল্যস্ফীতি আরও তীব্র আকার ধারণ করতে পারে। একই সঙ্গে কৃষি খাতও বড় ধরনের চাপের মুখে পড়বে। সেচ, পরিবহন ও কৃষি উপকরণের খরচ বেড়ে যাওয়ায় কৃষকের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। যা সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলতে বাধ্য।’

বিবৃতিতে ‘জনগণের সার্বিক অবস্থার কথা চিন্তা করে অবিলম্বে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে তা সহনীয় পর্যায়ে নামিয়ে আনার জন্য বাংলাদেশ ন্যাপ সরকারের প্রতি জোর দাবি জানায়।’

আরো..