কাউনিয়া (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের জনতা ব্যাংক কাউনিয়া শাখার ব্যবস্থাপক মোঃ রাজন মিয়া পিও এর বদলি ও মোঃ মনিরুজ্জামান পিও এর যোগদান উপলক্ষে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। গত বৃহস্পতিবার রাতে বালিকা বিদ্যালয় মোড় জনতা ব্যাংক শাখায় নিজ কার্যালয়ে জনতা ব্যাংক পিএলসি, কাউনিয়া শাখার আয়োজনে জনতা ব্যাংক পিএলসি এর সিনিয়র অফিসার মোঃ গোলাম মোস্তফা এর সভাপতিত্বে ব্যবস্থাপক মোঃ রাজন মিয়া এর বদলি ও মোঃ মনিরুজ্জামান এর যোগদান উপলক্ষে বিদায় ও বরণ সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানটি কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয় অতিথিদের ফুল দিয়ে বিদায় ও বরণ। বিদায় ও বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৫নং কাউনিয়া বালাপাড়া বণিক সমবায় সমিতি লিঃ এর সম্পাদক ও প্রত্যাশার আলো পত্রিকার সম্পাদক সারওয়ার আলম মুকুল। উপস্থিত ছিলেন বিশিষ্ট্য ব্যবসায়ী রফিকুল ইসলাম বাগদাদা, জামিল ভুইয়া, মোঃ শফিকুল ইসলাম, রতন সরকারসহ স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, সাংবাদিক ও সুধীজন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জুনিয়র অফিসার আবু সাঈদ। আলোচনা শেষে বদলি বা বিদায়ী কর্মকর্তাদের ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, শুক্রবার, রাত ১০:৩৭