https://www.a1news24.com
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১২:২৬

বিরামপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য দোয়া অনুষ্ঠান

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি: বিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী কাটলা হলিচাইল্ড স্কুলে সোমবার (১৩ এপ্রিল) এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, দোয়া ও স্কুলের মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়েছে।

স্কুল চত্বরে ইউসুফ আলী মন্ডলের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, হলিচাইল্ড স্কুলের প্রতিষ্ঠা পরিচালক সায়েদ আলী সরকার। এতে প্রধান অতিথি ছিলেন, জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার সেক্রেটারী মুহাদ্দিস ড. এনামুল হক এবং বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি তোছাদ্দেক হোসেন তোছা, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী হাফিজুর রহমান ও কাটলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক। আমন্ত্রিত অতিথি ছিলেন, বিরামপুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক কালাম উদ্দিন, কাটলা হাইস্কুলের সিনিয়র শিক্ষক রেজাউল করিম, হরিহরপুর হাইস্কুলের শিক্ষক আবুল কাশেম, মাধুপুর হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক মশিউর রহমান, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক, পলিখাঁপুর হাইস্কুলের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, ইসলামী ছাত্র শিবির দিনাজপুর দক্ষিণ শাখার সভাপতি আবুল কালাম প্রমূখ।

আরো..