Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
সরকারি দলের সদস্যরা হয়তো খুব মেধাবী, তাই কাগজ দেখেই সব বুঝে ফেলেছে: বিরোধীদলীয় নেতা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

সরকারি দলের সদস্যরা হয়তো খুব মেধাবী, তাই কাগজ দেখেই সব বুঝে ফেলেছে: বিরোধীদলীয় নেতা

অধিবেশন শুরুর আগে থেকেই ডকুমেন্টস না দেয়ায় সংসদে চাপা ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে জাতীয় সংসদে ‘অর্থ ২০২৫-২০২৬ অর্থবছর বিল, ২০২৬’ সংসদে সর্বসম্মতিক্রমে পাসের পর স্পিকার বিরোধীদলীয় নেতার বক্তব্য জানতে চাইলে তিনি এ ক্ষোভ প্রকাশ করেন।

বিরোধীদলীয় নেতা বলেন, আমরা কার্য উপদেষ্টা কমিটির দ্বিতীয় বৈঠকে দুটি বিষয়ে অনুরোধ করেছিলাম। একটা হলো ১৩৩টি অধ্যাদেশের সবগুলো এখানে আসবে। আরেকটি বিষয় ছিল, ৩ দিন আগে আমাদেরকে ডকুমেন্টগুলো দেয়ার কথা। সমস্যা ও বাস্তবতা বিবেচনা করে বলা হয়েছিল, ন্যূনতম একদিন আগে দেয়া হবে। কিন্তু আমি তো অর্থনীতির ছাত্র না। এতগুলো ডকুমেন্ট টেবিলে আসার পর আমাকে দেয়া হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, একদিকে সংসদ চলছে, আরেক দিকে, ডকুমেন্টগুলো এখানে রেখে দেয়া হয়েছে। যেহেতু দুর্বল ছাত্র, তাই কিছুই বুঝতে পারিনি। এখন উপরে হাত তুলবো, নাকি নিচে নামাবো সেটাও বুঝতে পারিনি। সংসদ সদস্য হিসেবে যদি কিছুই না বুঝে হ্যাঁ বলি, তাহলে সেটা হবে অপরাধ। আবার না বুঝে ‘না’ বললে, সেটাও হবে অপরাধ। এজন্য চুপ থেকেছি।

জামায়াত আমির বলেন, এখানে সরকারি দলের সদস্য যারা আছেন, তারা হয়ত সবাই অর্থনীতির ছাত্র, খুব স্মার্ট এবং খুব মেধাবী ছাত্র ছিলেন। ফলে কাগজ দেখা মাত্রই ভেতরে কী আছে, তারা হয়ত সেটা বুঝে ফেলেছেন। কিন্তু আমরা বুঝতে পারিনি। এটা আমাদের অক্ষমতা। এখন আমরা কী করবো, সেই বিষয়ে আমাদেরকে একটু পরামর্শ দেন।

আরো..