https://www.a1news24.com
২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১০

ক্ষেপণাস্ত্র হামলায় আমিরাতে নিহত শাহ আলমের মরদেহ ঢাকায় পৌঁছেছে

সংযুক্ত আরব আমিরাতে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র প্রতিহতের সময় সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত বাংলাদেশি প্রবাসী শাহ আলমের মরদেহ দেশে পৌঁছেছে।বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ৮টা ৩৭ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে০৫৮২ ফ্লাইটযোগে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

আমিরাতের বাংলাদেশ দূতাবাসের তথ্যমতে, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশি নাগরিক শাহ আলম গত ১ এপ্রিল আমিরাতের ফুজাইরাস্থ দিব্বা এলাকায় স্থানীয় সময় আনুমানিক সকাল ৬টায় ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্রের হামলা প্রতিহতের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ পড়ে নিহত হন।বাংলাদেশ দূতাবাস, নিহত শাহ আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

আরো..