https://www.a1news24.com
২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:৪৩

পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটি গঠন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় মানবাধিকার সাংবাদিক ফোরাম-এর ৫ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার সকালে পাইকগাছা সুপার মার্কেট অস্থায়ী কার্যালয়ে সংগঠনের কার্যক্রমকে গতিশীল করা, মানবাধিকার বিষয়ক সাংবাদিকতা জোরদার করা এবং স্থানীয় পর্যায়ে মানষের অধিকার সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়। গণ মিছিল পত্রিকার সম্পাদক, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা এ্যাডভোকেট এফ এম এ রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন। মানবাধিকার কমিশনের পাইকগাছা উপজেলা শাখার সভাপতি এডভোকেট প্রদীশ কুমার হালদার, সংগঠনের উপদেষ্টা আলাউদ্দিন রাজা (দৈনিক দেশের কন্ঠ/আমার একুশ), জিএম মোস্তাক আহমেদ (দৈনিক যশোর), শেখ সেকেন্দার আলী (দৈনিক খবর পত্র/খুলণাঞ্চল), আমিনুল ইসলাম বজলু (দৈনিক দিনকাল) প্রমূখ।

সভা আলোচনান্তে সর্বসম্মতিক্রমে ৫ সদস্য বিশিষ্ট আহŸায়ক কমিটি গঠন করা হয়। গঠিত কমিটিতে শেখ সেকেন্দার আলী আহŸায়ক (দৈনিক খবর পত্র/খুলণাঞ্চল), হুরায়রা বাদশা সদস্য সচিব (ডেইলি মর্নিং), এম এম ইস্রাফিল আহমেদকে যুগ্ম আহŸায়ক (প্রাণের বাংলাদেশ), রেজাউল ইসলাম যুগ্ম সদস্য সচিব (বিকাল বার্তা) ও আমিনুল ইসলাম বজলুকে (দৈনিক দিনকাল) সদস্য করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক এফএম বদিউজ্জামান (সংযোগ প্রতিদিন), আব্দুস সবুর (প্রজন্ম একাত্তর), মহানন্দ অধিকারী মিন্টু (ভোরের পাতা), মনিরুল ইসলাম (বৈশাখী টিভি), উজ্জল কুমার দাস (বিডি খবর), আশরাফুল ইসলাম সবুজ (ভয়েজ অব টাইগার), মোঃ হাসিবুল হক (দক্ষিণ বার্তা), বেলাল মোড়ল (গণ মিছিল), রিয়াজুল আকবার (আজকের কণ্ঠস্বর), মাহমুদুল হাসান সোহেল (নাগরিক ভাবনা), রিপন আহমেদ (জনকথা), মোহাম্মদ নাফিস, জিএম জাকির হোসেন মিন্টুও ইমরান মল্লিক।

আরো..