https://www.a1news24.com
২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৮

ইউনিভার্স্যাল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার ঐতিহ্যবাহী ইউনিভার্সাল কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ৪ এপ্রিল শনিবার দিনভর স্কুল মাঠে ডিসপ্লে প্রদর্শন ও বিভিন্ন ইভেন্টের উপর ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে সন্ধ্যায় সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং রাতে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সভাপতি দীপঙ্কর কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ। উদ্বোধক অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, পৌরসভা জামায়াতের আমীর ডাঃ জিএম আসাদুল হক, সাবেক কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, পৌরসভা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ রুহুল কুদ্দুস, শিক্ষক শাহনাজ পারভীন, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এসএম ফয়সাল মাহমুদ অপু, নিরাপদ সড়ক চাই নিসচার সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ব্যবসায়ী বৃন্দাবন দত্ত, রাকিব ফয়সাল, কলেজ শিক্ষক পলাশ মন্ডল, বিপ্লব কান্তি মন্ডল, অখিল কুমার মন্ডল, রেজাউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক প্রদীপ সরকার। সাংবাদিক মোঃ আব্দুল আজিজ ও সদানন্দ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক প্রভাবতী স্বর্নকার, শিউলি রাণী বিশ্বাস, ফারহানা ফেরদৌস, অতীষ কান্তি সরকার, তাপস বৈরাগী, খানজাহান আলী, অঞ্জনা মুখার্জি ও পুলকেষ মন্ডল। অনুষ্ঠান শেষে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরো..