https://www.a1news24.com
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৮

ঈদযাত্রায় কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনায় দোষীদের কঠোর শাস্তির আওতায় আনুন

– ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি ও দলের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম ও সেক্রেটারী আলহাজ্ব আব্দুল আউয়াল মজুমদার কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে সড়ক দুর্ঘটনায় ৩ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন নেতৃদ্বয়।

আজ সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ঈদযাত্রায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে উঠে পড়া একটি বাসের সঙ্গে একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। অন্যদিকে ফেনী সদর উপজেলার রামপুরে সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন অন্তত পাঁচজন।

নেতৃদ্বয় বলেন, ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পরিবার পরিজনকে সবর করার আহ্বান জানান সেইসাথে পরিজনকে যথাযথ ক্ষতিপুরণ দেওয়ার দাবি জানান এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়ে দোষীদের বিচার দাবি করেন।

আরো..