https://www.a1news24.com
৯ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১১:২৯

কুমিল্লা ও ফেনীতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহতদের ঘটনায় বাংলাদেশ লেবার পার্টির গভীর শোক প্রকাশ

কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে ১২ জন এবং ফেনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় আরও ৩ জনের মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান।

তিনি আজ (রবিবার) লেবার পার্টির দফতর সম্পাদক মোঃ মিরাজ খান সাক্ষরিত এক শোকবার্তায় বলেন, এ ধরনের দুর্ঘটনা শুধু হৃদয়বিদারকই নয়, বরং দেশের পরিবহন ব্যবস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থার চরম দুর্বলতাকেই প্রকাশ করে। নিহতদের পরিবার যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছেন, তা কোনোভাবেই পূরণ হওয়ার নয়।

তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

ডাঃ ইরান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, সড়ক ও রেলপথে নিরাপত্তা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। অব্যবস্থাপনা, অবহেলা ও দায়িত্বহীনতার কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে, এ থেকে উত্তরণের জন্য কঠোর নজরদারি, দক্ষ ব্যবস্থাপনা এবং জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, নিরাপদ সড়ক ও পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। জনগণের জীবন রক্ষায় সরকারকে অবিলম্বে সমন্বিত ও কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

আরো..