ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত ১৩ দিনে গড়ালো। এতে এখন পর্যন্ত ইরানে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছে হাজারের বেশি। তবে এখন পর্যন্ত যুদ্ধ বন্ধের কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। এমন পরিস্থিতির মধ্যে হুঁশিয়ার বার্তা দিলো ইরান।
দেশটি হুমকি দিয়েছে যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত হামলার কারণে চলমান যুদ্ধ ‘শিগগিরই নতুন পর্যায়ে’ প্রবেশ করবে। ইরানের নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা আল জাজিরার কাছে এ সতর্কবার্তা তুলে ধরেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, শিগগিরই আঞ্চলিক যুদ্ধ নতুন এক পর্যায়ে প্রবেশ করবে। শুরু থেকেই আমরা বলেছি, যুক্তরাষ্ট্র যদি এমন ভুল করে, পরিস্থিতি আরও অনেক জটিল হয়ে উঠবে।
তিনি আরও বলেছেন, শিগগিরই আরেকটি গুরুত্বপূর্ণ প্রণালির পরিণতিও হরমুজ প্রণালির মতো হবে।
যেভাবেই হোক ইরানের পতন, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র-ইসরায়েলযেভাবেই হোক ইরানের পতন, ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র-ইসরায়েল
ওই প্রণালির নাম না জানিয়ে ইরানের এই কর্মকর্তা বলেন, তেহরানের নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে। আমাদের হাতে এখনও খেলার মতো অনেক তাস বাকি রয়েছে।