https://www.a1news24.com
৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ভোর ৫:০৬

মৌলভীবাজারে নূরীয়া মিশনের পক্ষে জিএসসি ইউকের রমাদ্বান ফুডপ্যাক বিতরণ

সালেহ আহমদ (স’লিপক): আর্তমানবতার সেবা, সমাজ উন্নয়ন এবং মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করা নূরীয়া মিশনের পক্ষে প্রবাসীদের অনুদানে মিডিয়া পার্টনার এনটিভি ইউরোপের সহযোগিতায় এবং গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতার ও সেহরি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) বেলা ২টায় মৌলভীবাজার ক্লাবে কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্টের ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ।

বাংলাদেশ প্রেসক্লাব মৌলভীবাজার জেলা শাখার সভাপতি রুমান আহমদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নুরীয়া মিশন মৌলভীবাজার এর সভাপতি মোঃ মিলাদ হোসেন, সাধারণ সম্পাদক মতিউর রহমান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে মৌলভীবাজার জেলার কনভেনর জয়নাল আবেদিন খান, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সদস্য শামীম তরফদার, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর আহবায়ক সালেহ আহমদ (স’লিপক), আনন্দ পাঠশালার চেয়ারম্যান আব্দুস সালাম তালুকদার, একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশন এর যুগ্ম সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, আব্দুর রহমান পারভেজ, সাংবাদিক রুবেল আহমেদ, কচুয়া আল-মনসুর ওয়েলফেয়ার ট্রাষ্টের সদস্য সুমন আহমেদ।

অনুষ্ঠান চলাকালে বৃটেন থেকে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর টেলিকনফারেন্সে সকল দানশীল ব্যক্তিবর্গ
ও এই পোগ্রাম বাস্তবায়নে সহযোগিতাকারী সবার প্রতি ধন্যবাদজ্ঞাপন করেন এবং নূরীয়া মিশন ও এনটিভি ইউরোপকে এই প্রজেক্ট প্রথমবারের মতো মৌলভীবাজার জেলা শহরে আয়োজন করায় সংশ্লিষ্ট সবাইকে মোবারকবাদ জানিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের আগামী দিনের পথচলায় সবার সহযোগিতা কামনা করেন।

মাওলানা ইমরান মাহতাবীর পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাষ্ট মৌলভীবাজার টাউন কামিল মাদরাসা শাখার প্রধান ক্বারী, মাওলানা সিরাজুল ইসলাম মাসুক।

উল্লেখ্য, আর্তমানবতার সেবা, সমাজ উন্নয়ন এবং মানবতার কল্যাণে দেশে-বিদেশে নূরীয়া মিশন প্রতিষ্ঠার পর থেকে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে। এছাড়াও বিভিন্ন দুর্যোগে ত্রান বিতরণ এবং অসহায় ও হতদরিদ্রের মাঝে অব্যাহত সহযোগিতা প্রদানের পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা এবং হাফিজ স্পনসর করা সহ বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে নূরীয়া মিশন কাজ অব্যাহত রেখেছে। ইদানীং গাম্বিয়ায় একটি মসজিদ করার প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নূরীয়া মিশনের সভাপতি মাওলানা শাহ হালিম উদ্দিন নূরী।

আরো..