Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

কুমিল্লায় প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা

কুমিল্লা প্রতিবেদক: কুমিল্লায় সৌদি আরব প্রবাসীর স্ত্রী-সন্তানসহ ৩ জনকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর এলাকায় এ ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে কী কারণে তারা খুন হয়েছেন সেটি জানাতে পারেনি পুলিশ।

নিহতরা হলেন মনিপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৪০), ছেলে হোসাইন (৪) ও জহিরের ভাই সৌদি প্রবাসী সাত্তারের ছেলে জোবায়ের (৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুলের স্ত্রী পাপিয়া তার ছেলে সন্তানকে নিয়ে সোমবার রাতে ঘুমিয়েছিলেন। রাতের যে কোনো সময় দুর্বৃত্তরা তাদেরকে ছুরিকাঘাতে হত্যা করে ফ্লোরে লাশ ফেলে রাখে। এদিন সকালে নিহতদের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।

এদিকে একই পরিবারের ৩ জন নিহতের খবর পেয়ে সকাল থেকেই আশপাশের লোকজন ওই বাড়িতে ভিড় জমান। এ সময় স্বজনদের কান্নায় পরিবেশ ভারী হয়ে ওঠে। নিহত গৃহবধূ পাপিয়ার বোন সেলিনা আক্তার জানান, আমার বোন ও বোনের সন্তানকে যারা খুন করেছে, আমি তাদের ফাঁসি চাই।

হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদুল আলম জানান, কারা তাদেরকে হত্যা করেছে, তা আমরা এখনো নিশ্চিত নই। ঘটনাস্থল থেকে একটি ছুরি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। তদন্ত সাপেক্ষে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

আরো..