Warning: Constant AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 60

Warning: Constant SECURE_AUTH_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 61

Warning: Constant LOGGED_IN_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 62

Warning: Constant NONCE_KEY already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 63

Warning: Constant AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 64

Warning: Constant SECURE_AUTH_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 65

Warning: Constant LOGGED_IN_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 66

Warning: Constant NONCE_SALT already defined in /home/a1news24/public_html/wp-config.php on line 67
হলিউডের কালজয়ী অভিনেতা ও অস্কারজয়ী রবার্ট ডুভল আর নেই – এওয়াননিউজ২৪ ডটকম
https://www.a1news24.com
,

হলিউডের কালজয়ী অভিনেতা ও অস্কারজয়ী রবার্ট ডুভল আর নেই

অনলাইন ডেস্ক: হলিউডের কালজয়ী অভিনেতা ও অস্কারজয়ী রবার্ট ডুভল মারা গেছেন। সিএনএন -এর প্রতিবেদন অনুযায়ী, রোববার (১৫ ফেব্রুয়ারি) ভার্জিনিয়ার মিডলবার্গে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। অভিনেতার স্ত্রী লুসিয়ানা পেদ্রাজার পক্ষ থেকে এক বিবৃতিতে এই খবরটি নিশ্চিত করা হয়েছে।

১৯৩১ সালে ক্যালিফোর্নিয়ায় জন্ম নেওয়া ডুভল অভিনয়ে আসার আগে মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ছিলেন ডুভল। পরে নিউইয়র্কে অভিনয় নিয়ে পড়াশোনা করেন, যেখানে তার সহপাঠী ছিলেন ডাস্টিন হফম্যান ও জিন হ্যাকম্যানের মতো তারকারা।

ছয় দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি নিজেকে হলিউডের অন্যতম প্রভাবশালী অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।

রবার্ট ডুভল সবচেয়ে বেশি পরিচিতি পান ‘দ্য গডফাদার’ ছবিতে কর্লিওন পরিবারের বিশ্বস্ত উপদেষ্টা ‘টম হ্যাগেন’ চরিত্রে অভিনয়ের জন্য। এছাড়া তার ক্যারিয়ারের অন্যতম মাইলফলক ছিল ১৯৮৩ সালে ‘টেন্ডার মার্সিস’ ছবিতে শ্রেষ্ঠ অভিনেতার একাডেমি অ্যাওয়ার্ড লাভ।

‘দ্য গডফাদার’ ছাড়াও ক্যারিয়ারে উপহার দিয়েছেন অ্যাপোক্যালিপস নাউ, টু কিল আ মকিংবার্ড এবং লোনসাম ডাভ এর মতো সিনেমা। অভিনয়ের পাশাপাশি ‘দ্য অ্যাপোস্টল’ ও ‘অ্যাসাসিনেশন ট্যাঙ্গো’র মতো চলচ্চিত্র পরিচালনা করেছেন ডুভল।

ডুভলের পরিচিতি ছিল একজন নীতিবান মানুষ হিসেবে। ১৯৯০ সালে পারিশ্রমিক বৈষম্যের কারণে ‘দ্য গডফাদার পার্ট থ্রি’-তে অভিনয় করতে অস্বীকৃতি জানিয়েছিলেন তিনি। ২০০৪ সালে তাকে ‘ন্যাশনাল মেডেল অব আর্টস’ প্রদান করা হয়।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, কিংবদন্তি এই অভিনেতার কোনো আনুষ্ঠানিক অন্ত্যেষ্টিক্রিয়া হবে না। তার স্মৃতিকে সম্মান জানাতে ভক্তদের প্রতি তার অভিনীত কোনো প্রিয় সিনেমা দেখা অথবা বন্ধুদের সঙ্গে সুন্দর গল্প শেয়ার করার আহ্বান জানানো হয়েছে।

আরো..