https://www.a1news24.com
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪২

ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা ড. নাসিমুল গনি। ২০০৯ সালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয় তাকে। চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে চাকরি থেকে অবসর দেওয়া হয় তাকে।

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকার তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ের জনপ্রশাসন বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।

আরো..